ছাতক প্রতিনিধিঃ ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল।
আগামীকাল বুধবার (৩০ডিসেম্বর) আসছেন বর্তমান সময়ের বহুল জনপ্রিয় তরুণ মুফাসসির, ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আযহারী। ছৈলা প্রাইমারী স্কুল মাঠে দুপুর ২টা থেকে শুরু হওয়া ঐতিহাসিক এ মাহফিলে বাদ এশা প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন তিনি।
এছাড়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, বিশেষ অতিথি হিসেবে সিলেটের মাওলানা সাদিক সিকান্দর, কোম্পানীগঞ্জের মাওলানা জয়নাল আবেদীনসহ প্রমূখ তাফসীর পেশ করবেন।
এদিকে, ঐতিহাসিক এ তাফসীরুল কুরআন মাহফিলকে ঘিরে গত ক’দিন ছাতক উপজেলাসহ আশপাশ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও মাইকিং করানো হয়েছে। ইতোমধ্যে কয়েক শতধিক মানুষ ধারণের লক্ষ্যে বর্নাঢ্য সাজে প্রস্তুত করা হয়েছে মাঠ। এব্যাপারে মাহফিল পরিচালনা কমিটির মুহাম্মদ জাকারিয়া ও আবুল খয়ের জানান, প্রতি বছরের ন্যায় এবারও ছৈলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে বাদ এশা তাফসীর পেশ করবেন প্রধান বক্তা মাওলানা সাদিকুর রহমান আযহারী।
তাফসীর মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাহফিল পরিচালনা কমিটির পক্ষথেকে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।