× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী

দেশের ৭৩৪ যুব সংগঠনকে তিন কোটি টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
তিন কোটি টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আজ ২৪ ডিসেম্বর সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরে আর্ত-কর্মসংস্হান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সফল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সংগঠনসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠনসমূহ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের যে কোনো দুর্যোগময় মুহুর্ত এমনকি করোনার কঠিন দুঃসময়েও যুব সংগঠনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  যুব সংগঠনসমূহকে আরো বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের ন্যায়ে এবছরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে।

যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান খান কবীর। ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান  ও দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য প্রদান করেন।  এ সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সকল জেলায় একযোগে ভার্চুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচিত যুব সংগঠনকে চেক প্রদান হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..