× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

অন্য দেশের শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন বানালে মোটা অংকের ট্যাক্স: তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
তথ্যমন্ত্রী

বিদেশি কলাকুশলীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশীয় গণমাধ্যমে প্রচার করতে চাইলে মোটা অংকের ট্যাক্স দিতে হবে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর মন্ত্রী সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে  এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে দেখা যাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অন্য দেশের শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশে প্রচার করা হয়,। এতে যা ঘটছে তাতে আমাদের দেশে যারা বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যারা যুক্ত তারা বঞ্চিত হচ্ছেন।

দেশের শিল্পীরা বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা, যারা বিজ্ঞাপনচিত্রে কাজ করেন, তারা বঞ্চিত হচ্ছেন। দেশের শিল্প বঞ্চিত হচ্ছে, দেশ থেকে টাকা বিদেশে চলে যাচ্ছে, একইসাথে গণমাধ্যমগুলো বঞ্চিত হচ্ছে।

এনবিআরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিদেশি কলাকুশলী দিয়ে মুক্তবাজার অর্থনীতিতে বিজ্ঞাপন তৈরি হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে মোটা অংকের ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স নির্ধারণ করে দেবে এনবিআর। কীভাবে এটি হতে পারে আমাদের পক্ষ থেকে খুব সহসা এনবিআরকে এ বিষয়ে পত্র দিয়ে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..