× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

গেইল ছুঁলেন যুবরাজের রেকর্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ১২ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান যুবরাজ সিং ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডারবানে। টি-টোয়েন্টিতে এতোদিন সেটাই ছিল দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।

৯ বছর পর যুবরাজের সেই রেকর্ড ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। সোমবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্ট লিগ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে ১২ বলে হাফ সেঞ্চুরি করে যুবরাজের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রেগ ওয়েস্ট এর করা প্রথম ওভারে প্রথম বলটি ওয়াইড হয়। পরের বলে ২ রান নেন গেইল। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি। কিন্তু এরপর ওয়েস্ট এর চার বলে চারটি ছক্কা হাঁকান গেইল। দ্বিতীয় ওভারে একটি বল খেলার সুযোগ পান তিনি। সেই বলে ২ রান নেন।

তৃতীয় ওভারে বল করতে আসেন অ্যাডিলেডের লাফলিং। তার ওভারে প্রথম দুই বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলে চার মারেন। এরপর ১ রান নেন। তাতে ১১ বলে গেইলের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান। এরপর ত্রাভিস হেড এর করা চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান। আর এই ছক্কার সুবাদে তিনি ১২ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন যুবরাজের রেকর্ড।

অবশ্য তিনি মাত্র ১৭ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। যেখানে ২টি চার ও ৭টি ছক্কার মার ছিল।


এ ক্যটাগরির আরো খবর..