× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
নবীগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃনবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
রবিবার ২০ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জুয়ারীকে জুয়ার টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
জুয়ারীদের গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্থি পেয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার এনাতাবাদ গ্রামের তায়িদ উল্লাহর পুত্র হারিস মিয়া বেশ কিছু দিন যাবৎ তার বাংলা বাজারের বাড়ীতে টাকার বিনিময়ে জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়ারীদের গ্রেফতার করা সম্বব হয়নি। সুচুতুর জুয়ারীরা পালিয়ে যায়।
এ অবস্থায় গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই সমিরন দাশ ও এস আই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ হাওর দিয়ে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হারিস মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে নগদ ৪৭ হাজার টাকাসহ গ্রেফতার করেন। বাড়ীর মালিক হারিস পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হল, উপজেলার ভুবিরবাক গ্রামের  মৃত মানিক মিয়ার পুত্র জিতু মিয়া (৪০), বাউশা গ্রামের নুর মিয়ার পুত্র রিপন মিয়া (৩৮), সানাই মিয়ার পুত্র এজলু মিয়া (২৬),  গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র মাছুম মিয়া (৩০), নছির আলীর পুত্র জাহির মিয়া (৩০), সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র দুরুজ মিয়া (৪০)।


এ ক্যটাগরির আরো খবর..