× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

য়্যুভেন্তাসের গোল উৎসব পার্মার মাঠে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
য়্যুভেন্তাসের গোল উৎসব পার্মার মাঠে

ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস পার্মার মাঠে গোল উৎসব করলো। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। আন্দ্রে পিরলোর দল এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ।

 য়্যুভেন্তাস ইতালিয়ান সিরি’আয় গেলো ম্যাচে আটালান্টার বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ায়। মিলানের দুই ক্লাবের দাপটে শীর্ষ স্থানটা আগেই খুইয়েছে। এবার তাই শীর্ষে ওঠার মিশনে পার্মার মাঠে জয় তুলে নিতে আতিথ্য নেয় তুরিনের ওল্ড লেডিরা।

য়্যুভেন্তাস রোনালদো, রামসি, মোরাতাদের সমন্বয়ে এদিন ৪-৪-২ ফরমেশন নিয়ে মাঠে নামে। শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে তারা। ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণদুর্গ। ফলাফল আসে ২৩ মিনিটেই। মোরাতার বল পার্মার জালে জড়ান কুলুসেভস্কি। এতেই লিড নেয় পিরলোর শিষ্যরা।

এরপর লিড দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি অতিথিরা। এবারো গোলের কারিগর সেই মোরাতা। তার বাড়ানো বল দিয়ে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিরতির আগে আর গোলের মুখ দেখেনি কোন দল।

তবে, দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার কমেনি য়্যুভেন্তাসের। ৩ মিনিটের মধ্যেই অ্যারন রামসির বাড়ানো বল বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে ৩-০ গোলে এগিয়ে যায় তুরিনের ওল্ড লেডিরা। অন্যদিকে লিগে রোনালদোর সংখ্যা দাঁড়িয়েছে ১২।

এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো য়্যুভেন্তাস। যদিও লক্ষ্যভেদ হয়েছে ম্যাচের ৮৫ মিনিটে। এবার আর অ্যাসিস্ট নয় নিজেই গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন আলভারো মোরাতা। সেই সঙ্গে লিগে আবারো জয়ের ধারায় ফিরলো য়্যুভেন্তাস।


এ ক্যটাগরির আরো খবর..