× Banner
সর্বশেষ
আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পাকিস্তানে চালু হচ্ছে ইউটিউব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সোমবার বিকেলে এক নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষকে ইউটিউব খুলে দিতে বলে।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র সাগির আনোয়ার ওয়াতো এবং টেলিকমিউনিকেশন কর্মকর্তারা নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১৮ সেপ্টেম্বর ইউটিউব বন্ধ করে দেয় পাকিস্তান। সেই থেকে প্রায় তিন বছর চার মাস পাকিস্তানিরা ভিডিও শেয়ারিংয়ে জনপ্রিয় এই মাধ্যম ব্যবহার করতে পারেনি। ইউটিউব খুলে দেওয়ায় দেশটির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছে। সেইসঙ্গে পাকিস্তানিরাও খুশি।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউব খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ধর্ম অবমাননা করে এমন সব কনটেন্ট (ভিডিও) ব্লক করা হবে। এক্ষেত্রে স্বয়ক্রিয় পদ্ধতি ব্যবহার করবে কর্তৃপক্ষ।

ধর্ম আবমাননাকর ও আপত্তিকর ভিডিও বন্ধ করতে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় গুগলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..