× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ইন্তেকাল করেছেন আ. লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলীর স্বামী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর স্বামী শাহ আকবর চান্দন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।

সোমবার রাত সোয়া ৮টায় শাহ আকবর চান্দন ইন্তেকাল করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ আকবর চান্দন দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মোহাম্মদপুর বাবর রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শাহ আকবর চান্দনের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শোক বিবৃতিতে তিনি মরহুম শাহ আকবর চান্দনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..