× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

কামারখালীতে জোরপূর্বক শরীকের জমি দখল

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
শরীকের জমি দখল

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর বিশ্বাপাড়ার মরহুম বীরমুক্তিযোদ্ধা ইয়ার উদ্দিন ও জিয়া উদ্দিনের সম্পত্তি জোরপূর্বক দখল করে আড়পাড়া গ্রামের মোঃ ইমরান মন্ডল ও তার দলবল নিয়ে ঘর তৈরী করার অভিযোগ পাওয়া যায়। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়।

এ ব্যপারে মোঃ ইমরান মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন আমার দানশর্তে দুইদাগে মোট ১২শতাংশ জমি মোঃ এশারত আলী ওরফে ইয়ার উদ্দিন এর নিকট থেকে ২০১৫ইং কেনা সেটা আমি দখল করার জন্য ঘর উঠাচ্ছি।

আর মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে মোঃ জাকির হোসের এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমার কাকা এশারত আলী যদি জমি বিক্রি করে তাহলে সেটা তার বাড়ীর জমি কিন্ত এই ফাকা জায়গা আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের এবং সরকার এই প্লটে আমাদের সরকারী ঘর উঠাইয়া দিবে। এ ব্যপারে এশারত আলীর ছেলে ছবেদ আলী বলেন আমার আব্বা মরহুম এশারত আলী ও আমার কাকা মরহুম বীরমুক্তিযোদ্ধা ইয়ার উদ্দিন কোন জাম বিক্রী করেন নাই কারন আমার কাকা মারা যায় ২০০৭ ইং সনে আর আমার আব্বা মারা যায় ২০১৮ইং সনে তাহলে তিনি এতকাল কোথায় ছিল তাছাড়া তার নামে কোর্টে জমি সংক্রান্ত মামলা আছে । তাই কোর্টের নিষেধাক্ষা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার জোরপূর্বক দলবল নিয়ে জমি দখল করে ঘর উঠাতে যায় এবং আমাকে মারাধরা করে এ ব্যপারে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যপারে মধুখালী থানার এ.এস.আই মোঃ সামসুজ্জামান বলেন আমি একটি অভিযোগ পেয়ে মধুখালী থানার অফিসার্স মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশে সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং বিবাদী মোঃ ইমরান মন্ডলকে ঘর উঠাতে নিষেধ করি । আগামী ২৪-১২-২০২০ইং তারিখে দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলি। তার আগ পর্যন্ত ঘর উঠানো কোন ক্রমেই যাবে না যতদিন জমি সংক্রান্ত ঝামেলা মীমাংশা না হয়।


এ ক্যটাগরির আরো খবর..