× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

কোনো রকম আন্দোলন করবে না আলেম-ওলামা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
আলেমদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল

আলেম-ওলামাদের সঙ্গে ভাস্কর্য ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন তিনি।

তিনি বলেন, আমরা মনে করি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইন-শৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন।… তারা বলেছেন, কোনো রকম আন্দোলন তারা করবেন না। তারা পাঁচটি দাবি আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান।’

তিনি আরও বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শীঘ্র এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না… সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করবো না। আলোচনা শুরু হয়েছে এবং চলবে।


এ ক্যটাগরির আরো খবর..