× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাবনার আহম্মদপুরে প্রতিমা ভাঙচুর

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
আহম্মদপুরে প্রতিমা ভাঙচুর

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর বারোয়ারী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার জানান,বৃহস্পতিবার রাতে কোন এক সময় মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করা হয়।শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে আমিনপুর থানা পুলিশ কে খবর দেয়।

আহম্মদপুর বারোয়ারী কালী মন্দিরের সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত দুর্বৃত্তরা খুব শীঘ্রই ধরা পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..