× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সুদের টাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
ভাতিজার হাতে চাচা খুন

সুদের টাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে খুন হলেন চাচা ।

সোমবার (৩০ নভেম্বর) রাতে জেলা শহরের পূর্বমেড্ডা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মালেক (৮০) ওই এলাকার মৃত কাসেম আলীর ছেলে।

আজ মঙ্গলবার ১ ডিসেম্বর সুদের বাকি বিশ হাজার টাকা দেওয়ার তারিখ ছিল। কিন্তু সোমবার রাতেই মনির ৩-৪ জন লোক সাথে নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে আব্দুল মালেকের ছেলে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে ১ লাখ টাকা নেয়। পরবর্তীতে শরীফ প্রতিমাসে মনিরকে সুদ বাবদ দশ হাজার টাকা করে দিয়ে আসছিল।

পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনিরসহ দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..