× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

টাইগা’রা সব ম্যাচ জিততে চায়

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না টিম বাংলাদেশ। প্রস্তুতি ও সঠিক কম্বিনেশন পেতে পরীক্ষা-নিরীক্ষা চালালেও ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচই জিততে চায় টাইগাররা।

প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার খুলনায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের আগের দিন সাব্বির রহমান নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘সব সময় জয়ের পরিকল্পনা করেই আমরা মাঠে নামি। বছরের প্রথম ম্যাচটি জিততে পেরে শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’

গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের সঙ্গে ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার আর সেই পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ। অতিথীদের বিপক্ষে চারটি ম্যাচ জেতার প্রত্যয় টাইগারদের। অবশ্য জিম্বাবুয়ের মতো ‘দূর্বল’ প্রতিপক্ষের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে! অনেকেই বলছেন, বারবার এ দলটির বিপক্ষে না খেলে অন্য কোনো ‘ভালো’ দেশের বিপক্ষে খেললে প্রস্তুতি আরো ভালো হত বাংলাদেশের।

তবে সাব্বির রহমান বলছেন উল্টো কথা, ‘জিম্বাবুয়ের বোলিং আক্রমণ ভালো না, আমার কাছে এরকমটা মনে হয়নি। বল তো বলই। সেটা যে বলই হোক। এখানে অনূর্ধ্ব-১৩ দল করলেও বল, অনূর্ধ্ব-১৫ দল করলেও বল, আন্তর্জাতিক বোলার করলেও বল। সব ব্যাটসম্যানের জন্য (আউট করতে) একটা ভালো বলই যথেষ্ট। আমি কখনোই এরকম কিছু মনে করিনি।’


এ ক্যটাগরির আরো খবর..