× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোবাইল ব্যবহার করবেন কারাগারে আসামিরা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: কারাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন এখন থেকে আসামিরা। মোবাইল ব্যবহার করে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট হারে আসামিদের বিল পরিশোধ করতে হবে।

শনিবার দুপুরে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, একজন আসামি যখন জেলখানায় প্রথম প্রবেশ করবেন, ওই সময় গেটে দুটি মোবাইল নম্বর প্রদান করতে হবে আসামিকে। আসামিদের পরিবারের সদস্যরা বাইরে থেকে কল দিতে পারবেন না। তবে এসএমএস(খুদে বার্তা) দিয়ে নির্দিষ্ট সময়ে কথা বলতে পারবেন আসামির সঙ্গে। এ ক্ষেত্রে কল রেকর্ডের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে কল রেকর্ডিং চেক করা হবে। এ জন্য টেলিটক কোম্পানির সঙ্গে চুক্তিও করা হয়েছে।

তিনি বলেন, অনেক সময় আসামিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এ জন্য মোবাইলে কথা বলার ব্যবস্থা করা হয়েছে। ফলে আসামিদের মানসিক অবস্থাও ভালো থাকবে। এ ছাড়া আসামিদের মানসিকভাবে ঠিক রাখতে ২০ জন মনোবিজ্ঞানীকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, বন্দীদের নিরাপত্তার জন্য নতুন করে ৩ হাজার ১০৭টি পদের সৃষ্টি করা হয়েছে। শিগগিরই ওইসব পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া দেশের ৬৮টি কারাগারে বন্দী ধারণ সংখ্যা ৩৪ হাজার ৭৯৬ জন। যার বিপরীতে বর্তমানে বন্দী আছে ৭১ হাজার ১০৫ জন। এজন্য নতুন নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..