× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

২০ দল ভাঙছে খালেদা জিয়ার কারণে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, খালেদা জিয়ার কারণে বিএনপির নেতৃত্বাধীন জোট ভেঙে যাচ্ছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির ভুলের কারণে তাদের জোট বেকায়দায় পড়েছে। আওয়ামী লীগ কোনো দল বা জোট ভাঙার রাজনীতি করে না।  ২০ দলীয় জোট ভাঙার জন্য আওয়ামী লীগ কোনো চেষ্টা করছে না।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান। আইন মেনেই সবকিছু করা হবে।

পরে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনময় সভায় যোগ দেন।

সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাচ্ছেন।  ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নৌকা ও ধানের শীষের নির্বাচন হবে।

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার কয়েক টার্ম ক্ষমতায় থাকা দরকার।

কথায় কথায় ধর্মঘট না করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন,  কেউ অন্যায় করলে শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু রোগীদের কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মতিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মাদ নুরুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..