× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ওবামার একাধিক কর্মকর্তাসহ মন্ত্রিসভার ৬সদস্যের নাম ঘোষণা বাইডেনের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
নাম ঘোষণা বাইডেনের

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা সহ আনুষ্ঠানিকভাবে ৬ সদস্যের নাম ঘোষণা করেছেন জো বাইডেন।

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। নির্বাচনি প্রচারাভিযানের সময় বাইডেন বলেছিলেন, তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন।

বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। ব্লিংকেন ও সুলিভান দু’জনই ২০১৫ সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করে বলেন, ‘আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।’

জো বাইডেন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।

এদিকে নির্বাচনের পর থেকে অভিযোগের পর অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল না মেনে আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাইডেনের মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণার পরই ক্ষমতা হস্তান্তরে রাজি আছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থার যা করার প্রয়োজন করুক।


এ ক্যটাগরির আরো খবর..