× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ধামইরহাটে প্রধান শিক্ষককে এলোপাতারি পেটালেন চা দোকানি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
প্রধান শিক্ষককে পেটালেন চা দোকানি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথকি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এলোপাতারি পেটালেন চা দোকানি। মঙ্গলবার রাতে জেলা পরিষদ ডাক বাংলোর সামনেই এই ঘটনা ঘটে।

থানার অভিযো সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দসহ বার্ষিক বনভোজন শেষে বাড়ি ফিরছিলেন খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খেলুন সরদার। পথিমধ্যে উপজেলা পরিষদের সামনে একটি চা দোকানের সামনে দাড়ালে উত্তর চকযদু গ্রামের মৃত আ. মজিদের ছেলে চা দোকানী মতিবুল ইসলাম সহ ৩-৪ জন প্রধান শিক্ষক খেলুন সরদারের চোখে-মুখি কিল ঘুষি মারতে থাকে।

এ সময় প্রধান শিক্ষককে হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে চা দোকানি মতিবুল ইসলাম। পাশেই থাকা শিক্ষকগণ ষোড়গোল শুনে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে প্রধান শিক্ষক খেলুন সরদারকে উদ্ধার করেন।

প্রধান শিক্ষক খেলুন সরদার বলেন, ‘চা দোকানদারের সাথে আমার কোন শত্রুতা নেই, তার মেয়ে-জামাইয়ে বিচ্ছেদ হলে, হামলাকারীর জামাই আমার সহকর্মী হিসেবে আমার সাথে চলাফেরা করে এর বেশি কিছু আমি জানিনা। ১৮ নভেম্বর সকালে শতাধিক শিক্ষকদের সাথে নিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল বলেন, শিক্ষক সমাজের উপর হামলার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করছি।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মানুষ গড়ার কারিগ হলেন শিক্ষক, সেই শিক্ষকের গায়ে হাত দেয়া শাস্তিযোগ্য অপরাধ, আমি লিখিত অভিযোগ পেয়েছি, প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..