× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ

বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
তারাগঞ্জে শিশু ধর্ষণ

মানিকগঞ্জে বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে  মানিকগঞ্জের হরিরামপুরেনিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম নাঈম হোসেন (১৬)। তিনি উপজেলার বয়ড়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর নাঈম হোসেনের বাড়ি পাশাপাশি। শিশুটির বাবা পেশাগত কারণে ঢাকায় থাকেন। গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নাঈম হোসেন বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে অবুঝ শিশুটির শয়ন কক্ষে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে নাঈম দ্রুত পালিয়ে যায়। তখন কান্নার আওয়াজ শুনে পাশের ঘরে থাকা তার মা ও বড় বোন এগিয়ে আসলে বিষয়টি তাদের জানান শিশুটি।

ঘটনাটি শুনে ঢাকা থেকে বাড়িতে এসে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নাঈম হোসেনকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন শিশুটির বাবা।

হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..