× Banner
সর্বশেষ
আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজের হাত কেটে ফেলল কিশোর

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৫ বছর বয়সি এক কিশোর নিজের হাত নিজেই কেটে ফেলেছে ধর্মদ্রোহিতার অপরাধ করেছে এমন বিশ্বাসের কারণে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১২৫ কিলোমিটার দূরে হুজরা শাহ মুকিম জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশপ্রধান নওশের আহমেদ জানান, গ্রামের মসজিদের ইমাম একটি জমায়েতে মুসল্লিদের উদ্দেশে বলেন, যারা হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে ভালোবাসে, তারা সব সময় নামাজ আদায় করে। এরপর তিনি জানতে চান কে কে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। এ সময় ইমামের প্রশ্নটি ভালো করে না শুনেই হাত তোলে আনোয়ার।

তাকে হাত তুলতে দেখে সমবেত মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে ধর্মদ্রোহী হিসেবে অভিযুক্ত করে। পরে আনোয়ার তার বাড়িতে চলে যায় এবং সে যে হাতটি তুলে ধরেছিল, সেটি কেটে ফেলে। ওই কাটা হাতটি একটি পাত্রে করে সেটি মসজিদের ইমামকে উপহার দেয় সে।

পুলিশপ্রধান বলেন, তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে গ্রামের রাস্তায় মানুষ আনোয়ারকে অভিনন্দন জানাচ্ছে এবং তার বাবা-মা বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করছেন।

এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। পুলিশের কাছে এ ব্যাপারে কোনো রেকর্ড না থাকায় এ বিষয়ে কোনো তদন্তও হবে না।


এ ক্যটাগরির আরো খবর..