× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

জীবনমুখী ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু -শিক্ষা উপমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষা

বঙ্গবন্ধু ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিভিন্ন বক্তৃতার মাধ্যমে  কৃষি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।  বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা এর অংশ হিসেবে ‘‘জাতির পিতার শিক্ষা ভাবনা’’ শীর্ষক এক অনলাইন আলোচনায় একথা বলেন।

জাতির পিতা ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘ব্রিটিশরা বিএ, এমএ পাস করিয়ে আমাদের কেরানি বানিয়ে দিয়ে গেছে। তোমরা জমিতে  গিয়ে শেখো কিভাবে ফসল ফলাতে হয়।’’

মহিবুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ভাবনাকে আমরা ধারণ করতে পারিনি। আমরা সস্তা জনপ্রিয়তার জন্য সার্টিফিকেট সর্বস্ব শিক্ষায় মনোনিবেশ করেছিলাম। যত্রতত্র অনার্স মাস্টার্স চালুর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরি করার কারখানায় পরিণত হয়েছে।

উপমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে চর্চা করা উচিত ছিল। কিন্তু বিগত সরকারসমূহ ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছে। ৭ ই মার্চের ভাষণকে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..