× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নভেম্বর মাসেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান তবে ২০২২ সালের পাবলিক পরীক্ষা হবে -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
শিক্ষা নীতিতে ‘ই-লার্নিং

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নভেম্বর মাসেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার মাধ্যমিক স্তরের শ্রেণিগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তবে আগামী বছর ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যুক্ত ছিলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, ’যখন মনে করবো যে, আমাদের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য সে রকম একটা অবস্থায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। মূল্যায়ন যেন কোনো চাপ সৃষ্টি না করে। এজন্য ৩০ কর্মদিবসের একটি সিলেবাস তৈরি করা হবে।

করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে প্রায় স্থবিরতা নেমে এসেছে। শ্রেণিকক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলে পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি এবং বেতারে পাঠদান চালিয়ে আসছে সরকার।

পঞ্চমের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে এবছর। প্রাথমিক স্তর এবং অষ্টমের সমাপনীর বদলে নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতের সিদ্ধান্ত হলেও এইচএসসি’র শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড়ের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে।

মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের এবছর বার্ষিক পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে ৩০ কর্মদিবসের একটি সিলেবাস তৈরি করে তাদের শিখনফলের উপর জোর দেওয়া হবে।

চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ বিদ্যালয়ে মূল্যায়নের কথা চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..