× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

দর্জির কাজ শিখতে গিয়ে ফুফুর সহায়তায় ফুফার ধর্ষণের শিকার তরুনী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
ফুফার ধর্ষণের শিকার তরুনী

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলায় ফুফুর কাছে দর্জি (টেইলারীর)কাজ শিখতে গিয়ি ফুফার যৌন লালসার শিকার হয়েছেন ১৬ বছর বয়সী এক তরুণী।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই ধর্ষণের ঘটনায় নবীগঞ্জ শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ মামলায় স্বামী আজির উদ্দিন ও স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার করগাও ইউনিয়নের শ্রীধরপুর গুমগুমিয়া জৈনক তরুণী তার ফুফু নাজমা বেগমের ঘরে দর্জি (টেইলারী) কাজ শিখতে যায়। গত বুধবার সন্ধ্যার সময় নাজমার স্বামী আজির উদ্দিন ওই তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে সহযােগীতা করে নাজমা বেগম।
নাজমা বেগম ওই ধর্ষণের ঘটনা তার মোবাইল দিয়ে ভিডিও ধারন করে। মেয়েকে বাড়ীতে আনতে নাজমার বাড়ীতে যান মামলার বাদী ওই তরুনীর মা। তখন তারা তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং তরুণীকে আটকে রাখে। এক পর্যায়ে গ্রামের লোকজন নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় নবীগঞ্জ থানার এস আই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করেন।


এ ক্যটাগরির আরো খবর..