× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম

Dutta
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
ঢাকা-৫ আসনের উপনির্বাচন

দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট শুরু হলেও সকাল সাড়ে এগারটার দিকে ভোট কেন্দ্র ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, দনিয়ার একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি একেবারেই কম। কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও ভোটার সংখ্যা খুবই কম।

প্রিজাইডিং অফিসার মো. মহসিন মোল্লা বলেন, আমার ১৪৮ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২৬২৫ জন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৪৫টি। ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম।


এ ক্যটাগরির আরো খবর..