× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
চিত্রা নদী থেকে ভাসমান লাশ

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর খাজুরা বাজার ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ জামাল আল নাসের ও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত খাইরুল ইসলাম (৪৫) সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রীজের নীচে একটি ভাসমান লাশ পাওয়া যায়। স্থানীয়দের সহায়তা নদী থেকে লাশটি উপরে তোলা হয়। তাৎক্ষনিক লাশের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের ছেলে রায়হান জানান, তার পিতা একজন গ্রাম্য হোমিও ডাক্তার। কিছুদিন হলো তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তার পিতা বাড়ী থেকে বের হলেও পরে ফিরে আসেননি। পরে অনেকস্থানে তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় চিত্রা নদী থেকে তার পিতার ভাসমান লাশ পুলিশ উদ্ধার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, উদ্ধারের পর লাশের মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। তবে আঘাতটি কিসের তা এখনো জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..