× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ফাঁকা রাস্তায় জোড়া খুন যশোরের মণিরামপুরে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
ফাঁকা রাস্তায় জোড়া খুন

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ফাঁকা রাস্তায় দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়ায় ফাঁকা রাস্তার ওপরে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া জয়ন্তা গ্রামের প্রবাসী আক্তার গাজীর ছেলে বাদল গাজী (২২) ও নিকমল মোল্যার ছেলে আহাদ মোল্যা (২২)।
নিহতরা দুইজন সম্প্রর্কে প্রতিবেশী চাচাতো ভাই। তাদের মধ্যে বাদল রূপদিয়া বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আর আহাদ পেশায় কৃষক।
খবর পেয়ে রাত নয়টার দিকে থানা পুলিশ লাশ হেফাজতে নেয়। ঘটনাস্থলে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা গেছে। তবে কারা কী কারণে তাদের হত্যা করেছে তা তখনই জানা যায়নি।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাসির বিশ্বাস বলেন, ‘‘সন্ধ্যার কিছুসময় পরে আমি বাড়ির উঠোনে বসে ছিলাম। তখন রক্তাক্ত একজন দৌঁড়ে এসে বলে, ‘চাচা, আমারে বাঁচান।’ এই বলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা বাড়ির সবাই চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে রওয়ানা হয়। পথে সদর উপজেলার চাউলিয়া গেটে ওই ছেলেটির মৃত্যু হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে দেখে, আরেকজনের লাশ রাস্তায় (ঘটনাস্থলে) পড়ে আছে।
ঘটনাস্থলে পড়ে থাকা লাশটি বাদলের। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত যুবকের নাম আসাদ।’’
নিহতদের স্বজনরা জানান, বাদল ক’দিন আগে নতুন মোটরসাইকেল কেনেন। ইন্টারনেট ব্যবসার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাদল ও আসাদ বসুন্দিয়া জয়ন্তা বাজারে ক্যারামবোর্ড খেলছিলেন। তখন বাদলের মোবাইলে কল এলে তারা দুইজন মোটরসাইকেলে চেপে বেরিয়ে পড়েন।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে তাদের ডেকে এনে খুন করে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনাটি আশপাশের লোক দ্রুতই টের পেয়ে যাওয়ায় তারা মোটরসাইকেল রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ দুটি ও মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।’


এ ক্যটাগরির আরো খবর..