× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

বেনাপোলে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
বেনাপোলে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ মাসুদুর  রহমান  শেখ  বেনাপোলঃ মাদক একেবারেই নয়, খেলাধূলায় মিলবে জয়” “এসো ভাই খেলা করি, মাদককে না বলি”। এই স্লোগানে যশোরের বেনাপোলে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বেনাপোল বাজারে অবস্থিত পৌর আওয়ামী লীগের কার্যালয়ে মেসার্স রেহেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, জার্সি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..