× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

খন্দকার মোশাররফ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রায় দুই বছর কারাভোগের পর মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দেখা করেন তিনি এবং নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও মোশাররফ হোসেনের দুই ছেলে উপস্থিত ছিলেন।

মুদ্রা পাচারের মামলার পর ২০১৪ সালের মার্চে গ্রেফতার হয়েছিলেন তিনি। ওই বছরের ১৬ মার্চ তাকে পাঠানো হয়েছিল কাশিমপুর কারাগারে। মোশাররফের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিল। সব মামলায় জামিন পেয়েছেন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এর পরে ড. মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানাতে বাসায় যান বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান।


এ ক্যটাগরির আরো খবর..