× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

দিনাজপুরে এক ভ্যান চালককের গলা কাটা মৃতদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
গলা কাটা মৃতদেহ

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুরে মাঠের ধান ক্ষেতে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে।

আজ শুক্রবার ৯ অক্টোবর সকালে বলিভদ্রপুর ধান ক্ষেত থেকে রিক্সা-ভ্যানচালক হাছেন বাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যান চালক হাছেন বাবু (৩২), উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাছান মাহমুদ বলেন বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দুবৃত্তরা ভ্যান চালক হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিক তদন্তে নিহত হাছেন বাবুর শরিরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

এদিকে ভ্যানচালক হাছেন বাবুকে হত্যার ঘটনায় শোকের ছায়া পড়েছে হাছেন বাবুর গ্রাম সৈয়দপুরে। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি হাছেন বাবুর হত্যার ঘটনায় জ্ঞান হারিয়েছেন হাছেন বাবুর বৃদ্ধপিতা আব্দুর রশিদ (৭৪)। হাছেন বাবুর বৃদ্ধ মা হাছনা বেগমের আহাযারীতে ভারী হয়ে উঠেছে সেখানের পরিবেশ।

হাছেন বাবুর বোন রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার বিকালে হাছেন বাবু ভ্যান নিয়ে বের হওয়ার পর, আর বাড়ী ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সকালে তারা লোকমুখে খবর পেয়েছেন হাছেন বাবুকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে।

হাছেন বাবুর চাচা রফিকুল ইসলাম বলেন তার বড় ভাই আব্দুর রশিদের দুই ছেলে এক মেয়ের মধ্যে হাছেন বাবু মেজো। হাছেন বাবুর বড় ভাই ইয়ানুর গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, মেয়েটি স্বামীর ঘর ছেড়ে এখন বাবার বাড়ীতে বসবাস করছে। সংসারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি ছিল হাছেন বাবু।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন শুক্রবার সকালে স্থানীয় বাসীন্দাদের নিকট থেকে খবর পেয়ে, বলিভদ্রপুর ধানক্ষেত থেকে হাছেন বাবু (৩২) নামে এক ভ্যান চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..