× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ নানার

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
৫ বছরের শিশুকে ধর্ষণ নানার

নিজস্ব সংবাদদাতাঃ  মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ নানার।  বর্তমানে শিশুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ (বুধবার)  ৭ অক্টোবর মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানান শিশুটির নানী।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিজ বাড়িতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ৪৮ বছরের ওই ব্যক্তি তার শিশু নাতনিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। নিজ বাড়িতে এসে ওই শিশু কান্না করতে থাকলে কারণ জানতে চায় তার পরিবার। শিশুটি তখন নির্যাতনের ঘটনা বর্ণনা করে।

তিনি জানান, ওই দিন দুপুরের দিকে অভিযুক্ত জামিরের বাবার কাছে অভিযোগ করলে তিনি বিচারের আশ্বাস দেন। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে জানান। তার পরমর্শ অনুযায়ী তার নাতনিকে গতকাল ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা আরশাদ উল্লাহ জানান, নির্যাতনের শিকার ওই শিশুকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আজ তার মেডিকেল পরীক্ষা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..