× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাংবাদিক জয় মহন্ত অলককে কুপিয়ে হত্যার চেষ্টা করলেন দুর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
সাংবাদিক জয় মহন্ত অলক

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ ২ জনকে কুপিয়ে আহত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ দু জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার পর বাড়ি ফেরার পথে শহরের টাংগন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
চ্যানেল এস এর সাংবাদিক জয় মহন্ত অলক জানান, আমি শহর থেকে কাজ শেষে বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলাম। এসময় কোনকিছু বুঝে উঠার আগেই চার জন সন্ত্রাসী পথ রোধ করে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপাতে থাকে। এসময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা।
পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয় তাদের।
সাংবাদিক অলক মহন্তের মা জোসনা মহন্ত জানান, আমার ছেলের ওপর বার বার হামলার চেষ্টা করা হচ্ছে। আমি এর বিচার দাবি করছি। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়েই এ ঘটনা ঘটছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আমরা ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো তারা অভিযোগ করেন নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..