× Banner
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রত্যয় জসীমের মহাকাব্য ‘দেশরত্ন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেশরত্ন-ডকুফিল্ম’

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
দেশরত্ন-ডকুফিল্ম

কবি প্রত্যয় জসীম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন মহাকাব্য ‘দেশরত্ন। দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত প্রত্যয় জসীম হাসপাতালে থাকা অবস্থায় এই মহাকাব্যটি রচনা করেন। উক্ত কবিতা অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে ‘দেশরত্ন-ডকুফিল্ম’। উন্নত আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের স্মারক হিসেবে। উক্ত ডকুফিল্মের ওয়েব ভার্সন ইতোমধ্যে ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে।

দেশরত্ন কবিতার ধারাবর্ণনা করেছেন, দেশের বিখ্যাত বাচিক শিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল। নানা জটিলতা কাটিয়ে অতঃপর সম্প্রতি এ ডকুফিল্মটির সম্পাদনার কাজ শেষ করেন প্রত্যয় জসীম নিজেই। ইতোমধ্যে ডকুফিল্মটির ওয়েবভার্সন ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। ইউটিউবে ‘প্রত্যয় জসীম’ সার্চ দিলে ডকুফিল্মটি দেখা যাবে।

বাংলা একাডেমি থেকে ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছে প্রত্যয় জসীম এর মৌলবাদ বিরোধী উপন্যাস ‘অন্ধকারের মানুষ’। বঙ্গবন্ধু ও নজরুলের রাষ্ট্রচিন্তা, বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক, মহানায়ক, মহাকালের মহানায়ক, মুজিবনামা, শামসুর রাহমান স্মারকগ্রন্থ, কবীর চৌধুরী বাংলার প্রমিথিউস, দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু, পদ্মাসেতু ও অন্যান্য। এসব উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা কবি প্রত্যয় জসীম।

উল্লেখ্য প্রত্যয় জসীম এ প্রজন্মের একজন সব্যসাচী লেখক। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বই-এর সংখ্যা শতাধিক। মুজিবনামা, কান্তজীর মন্দির, সাগর কন্যা কুয়াকাটা, ৭ মার্চ কাছ থেকে দেখা, সহ বেশ কয়টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন প্রত্যয় জসীম।


এ ক্যটাগরির আরো খবর..