× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

শার্শায় জনসাধারণের কল্যাণে বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন আফিল উদ্দিন এমপি

Dutta
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
শার্শায় জনসাধারণের কল্যাণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শা ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলা পরিষদ শার্শার আওতায় এডিবি এবং রাজস্ব বাজেটের অর্থ দ্বারা বাস্তবায়িত প্রকল্প সমূহের মাধ্যমে শার্শা উপজেলার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শার্শা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
তিনি এসময় জনসাধারণের কল্যাণে তাদের মাঝে খেলাধুলার সামগ্রী, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল, দুস্থ মহিলাদের সেলাই মেশিন, ডেঙ্গু প্রতিরোধে হ্যান্ড স্প্রে মেশিন, ঔষধ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ, সিলিং ফ্যান, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে ডাস্টবিন এবং ছাত্রীদের মাঝে স্বাস্থ্যসচেতনতার জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..