× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

সালথা উপজেলা পরিষদে খেলার সামগ্রী উপহার দিলেন ইমরান তালুকদার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
খেলার সামগ্রী উপহার

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়ঝাপ গ্রামের কৃতি সন্তান মোঃ ইমরান তালুকদার।

তিনি শনিবার দুপুর ১টায় হেলিকপ্টারযোগে উপজেলা চত্তরে অবতরন করেন। তার বাল্যবন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের উপস্থিতিতে ঢাকা এলিভেটেড গ্রুপের পক্ষ থেকে তিনি উপজেলা পরিষদে ১০ সেট ফুটবল খেলার সামগ্রী উপহার দেন।

এসময় ইমরান তালুকদারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের প্রফেসর অনন্ত কুমার মালো, ঢাকা বিশ^বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস গোলাম রাব্বানী, তরুন সমাজ সেবক আবু সায়েম হোসেন (টিটন মিয়া) প্রমূখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ ইমরান তালুকদার বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি রাজনীতির বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো। বর্তমান সময়ে মাদক ও অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। সমাজ থেকে মাদকদ্রব্য প্রতিরোধ করতে যুব সমাজকে খেলা-ধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলা-ধুলার দিকে যুবকরা যদি মনোযোগ দেয় তাহলে মাদক থেকে ফিরে আসা সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..