× Banner
সর্বশেষ
তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ

স্বামীর বিকৃত যৌনতার প্রতিবাদ করায় ৩ তালাক স্ত্রীকে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
স্বামীর বিকৃত যৌনতার প্রতিবাদ

স্বামী নগ্ন ছবি তুলতে চান রাজি না হলে স্টিলের রড দিয়ে পিটিয়ে ক্ষত-বিক্ষত করেন। এছাড়া যৌতুকের দাবিতেও শারীরিতভাবে নির্যাতন করে ইবরাহিম লাকদাওয়ালার।

ইবরাহিমের তৃতীয় স্ত্রী ৪৭ বছর বয়সী এই নারী।  তার স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন, যৌতুকের দাবিতে শারীরিতভাবে নির্যাতন ও বিকৃত যৌনতার কথা।

মুম্বাইয়ের আম্বলি পুলিশ স্টেশনে এ ব্যাপারে ব্যবসায়ী ইবরাহিম লাকদাওয়ালার বিরুদ্ধে সাধারণ ডায়েরির পর তা মামলা হিসেবে নথিবদ্ধ হয়েছে।

এরই মধ্যে তাকে তিন তালাক দিয়েছেন ইবরাহিম। স্বামী তার নগ্ন ছবি তুলতে চান, বিকৃত যৌনতা ও যৌতুকের জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছেন ওই নারী। তাতে রাজি না হলে স্টিলের রড দিয়ে পেটানোর ক্ষতও দেখিয়েছেন পুলিশকে।

স্বামীর চাপে বাবার বাড়ি থেকে চার লাখ ৮০ হাজার রুপি নিয়ে গিয়ে ইবরাহিমকে দিয়েছেন। তার পরেও ইবরাহিম সন্তুষ্ট হননি। গত ৩ জুন তাকে তিন তালাক দিয়ে বাপের বাড়ি চলে যেতে বলেছেন ইবরাহিম।

তার আইনজীবীর দাবি, ওই নারী বিকৃত যৌনতার শিকার এবং তিন তালাক পেয়ে ক্ষতিগ্রস্ত। তিনি যেন সুবিচার পান, সেই আবেদন করেছেন আইনজীবী।


এ ক্যটাগরির আরো খবর..