× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে ফেনসিডিলসহ ২ যুবক আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
পঞ্চগড়ে ফেনসিডিল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি মোটরসাইকেল ও ৯ বোতল ফেনসিডিলসহ বিজয় চন্দ্র বর্মণ (২৬) ও কাউসার আলম (২৪) নামে দুই যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি কলোনীপাড়া এলাকার পরেশ চন্দ্র বর্মণের ছেলে বিজয় চন্দ্র বর্মণ ও একই ইউনিয়নের বামুনকুমার পাইকপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে কাউসার আলম।
পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার এসআই মোকারম হোসেন, এসআই প্রদীপ চন্দ্র ও এএসআই রাশেদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অভিযান পরিচালনা কালীন আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকার সোনাইমোনাই পুকুরের পাশে দুই যুবককে একটি মোটরসাইকেলে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখলে পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালায়।
এসময় মোটরসাইকেলের টুলবক্স থেকে ৮ ও কাউসার আলমের প্যান্টের পকেট থেকে ১ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিন দুই যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং আজ শুক্রবার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..