× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদের মানববন্ধন

প্রদীপ সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিভিন্ন দাবী আদায়, বিনা কারনে চাকুরী থেকে বাদ দেয়া, অতিরিক্ত দায়িত্ব পালনের প্রতিবাদে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার(২৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শ্রমিকগণ তাদের হোটেল রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে বেতনের সম-পরিমান উৎসব বোনাস,৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস-বুক প্রদান, শ্রম আইন বাস্তবায়ন,বিনা কারনে শ্রমিক ছাটাই, নির্যাতন বন্ধ এবং হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরি কার্যকর করার দাবিতে নওগাঁ হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সাপাহার শাখা (রেজিঃ নং ২৮৫৮) এর ডাকে সাপাহার শাখার সকল শ্রমিক কর্মবিরতি দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের, উপদেষ্টা মনিরুজ্জামান সমাপন, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী প্রমুখ। কর্মসুচী চলাকালে শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..