× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর থেকে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
জাতীয় সংসদের নবম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের এই ৯ম অধিবেশন আহ্বান করেছেন।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারও করোনাকালেই অধিবেশন বসছে। করোনাকালের বিবেচনায় অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারবে। তবে আগের অধিবেশনগুলোর মত এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

উল্লেখ্য, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। বিগত বাজেট অধিবেশন শেষ হয়েছিল ৯ জুলাই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতেই হবে।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..