× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

এবার থেকে বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০২০
বাসের সব আসনে যাত্রী

করোনাভাইরাস মহামারীর কারণে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গত ১ জুন থেকে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিলো সরকার। এবার থেকে বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ৬০ ভাগ ভাড়াও বাতিল করা হবে।

বুধবার বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার বিকালে বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা আর হাইওয়েতে নসিমন পরিবহন ভটভটির বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধে ডিএমপিকে দায়িত্ব দেয়া হয়েছে।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৩ হাজার ৭৮১ জন মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীতে দেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..