× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ডাকাতের হাতে কৃষক খুন, প্রতিবাদে রাস্তায় নেমেছেন শেতাঙ্গ কৃষকরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
কৃষক খুন প্রতিবাদে রাস্তায়

আলওয়াইন ভ্যান জিল ৭৮ বছর বয়স্ক একজন দক্ষিণ আফ্রিকান শেতাঙ্গ কৃষক। বৃহস্পতিবার নিজ কৃষি খামারে কয়েকজন সশস্ত্র কৃষাঙ্গ ডাকাতের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। বয়োবৃদ্ধ এই কৃষক হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকান শেতাঙ্গ কৃষকরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রদেশে ডাকাতের হাতে খুন হওয়া ওই কৃষক হত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকান এগ্রিকালচার ইউনিয়ন ও ফেডারেশন অব এগ্রিকালচার দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এ আন্দোলনে নামে।
এ সংগঠন দুটির শত শত খামার মালিক তাদের কৃষিকাজে ব্যবহৃত ট্রাকটর রাস্তায় এনে সব সড়ক অবরোধ করে রাখেন এবং কৃষক হত্যার বিচার দাবি করেন সরকারের কাছে।

সংগঠন দুটির নেতারা এ সময় গণমাধ্যমের কাছে জানিয়েছেন, লকডাউন চলাকালীন গত পাঁচ মাসে ৬৪ জন শেতাঙ্গ খামার মালিক খুন হয়েছেন কৃষাঙ্গ ডাকাতের হাতে এবং ১৪ জন খামার মালিক গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

সংগঠন দুটি আরও জানিয়েছেন, ২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষাঙ্গদের হাতে ১৯৭৮ জন খামার মালিক খুন হয়েছেন। যার কোনোটির বিচার হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় ৮০ শতাংশ কৃষি খামারের মালিকানা এখনও শেতাঙ্গদের হাতে। দক্ষিণ আফ্রিকার রফতানিনির্ভর এই কৃষি খামারগুলো এখনও শেতাঙ্গদের হাতে থাকায় কৃষ্ণাঙ্গরা পরিকল্পিতভাবে শেতাঙ্গ কৃষি খামারের মালিকদের খুন করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..