× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বাদ পড়লেন সামি-রাসেল

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন অলরাউন্ডার ড্যারেন সামি। বাদ পড়েছেন আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

২০১৫-১৬ মৌসুমের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ডব্লিউআইসিবি। সামি-রাসেলের সঙ্গে আগের চুক্তিতে থাকা আরো তিনজন খেলোয়াড়ের নতুন চুক্তিতে জায়গা হয়নি। তারা হলেন সুলেমান বেন, শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো।

গত বছর চুক্তি থেকে বাদ পড়া ক্রিস গেইলের এবারও জায়গা হয়নি। জায়গা হয়নি সুনীল নারিনেরও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ এই স্পিনার গত বছরই চুক্তি থেকে বাদ পড়েন।

গত বছরের ১২ জনের তালিকাটা এ বছর বাড়িয়ে অবশ্য ১৫ জনে করেছে ডব্লিউআইসিবি। এই চুক্তির মেয়াদ হবে ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

নতুন করে চুক্তিতে আসা আট খেলোয়াড় হলেন, দেবেন্দ্র বিশু, শানন গ্যাব্রিয়েল, শেল্ডন কট্ট্রেল, জার্মেইন ব্ল্যাকউড, রাজেন্দ্র চন্দ্রিকা, শাই হোপ, শান ডোরিচ ও লিওন জনসন।

২০১৫১৬ মৌসুমের জন্য ডব্লিউআইসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা:
জেসন হোল্ডার, ক্রেইগ ব্রাফেট, রাজেন্দ্র চন্দ্রিকা, ডারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শানন গ্যাব্রিয়েল, জার্মেইন ব্ল্যাকউড, জেরম টেলর, শেল্ডন কট্ট্রেল, শাই হোপ, শান ডোরিচ, লিওন জনসন ও কেমার রোচ।


এ ক্যটাগরির আরো খবর..