× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিদানের গোপন ১০ পরিকল্পনা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দীর্ঘ পাঁচটি বছর খেলেছেন জিনেদিন জিদান। খেলোয়াড় হিসেবে ওই সময়েই নিজের সেরাটা প্রমাণ দিয়েছেন তিনি। ক্লাবের পাশাপাশি ফ্রান্স ফুটবলেও জিদান একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে কার্যকরী ভূমিকায় রাখায় তিনি এখন ফরাসি ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তী।

ঘরের মাঠের বিশ্বকাপ জয়ের পর ২০০৬ সালেও তার অধীনে আরো একটি বিশ্বকাপ ঘরে তোলার চূড়ান্ত মঞ্চে পৌছায় ফ্রান্স। কিন্তু ফাইনালে ইতালির খেলোয়াড় মার্কো মাতোরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিদান। সেই সঙ্গে ফ্রান্সও হারায় আরও একটি বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ।

খেলোয়াড় হিসেবে বর্ণিল ক্যারিয়ার শেষে সময়ের পরিক্রমায় জিদান এখন কোচের ভূমিকায়। নিজের বুট জোড়া তুলে রেখে তিনি এখন অন্যদের শিরোপা জয়ের কৌশল শিখাচ্ছেন। ২০১৩ সালে কার্লো আনলোত্তির সময়ে সহকারী কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন। পরের বছর তিনি রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের দায়িত্ব নেন। সম্প্রতি রিয়াল তাদের স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর কোচের দায়িত্ব দেওয়া হয় ফরাসি এই গ্রেট ফুটবলারকে।

ইতালিয়ান কোচ বেনিতেজকে বরখাস্তের পর বিশ্বকাপজয়ী ফুটবলার জিদানের দর্শনে লিগে প্রথম ম্যাচে দেপোর্টিভো লা করুনিয়ার মুখোমুখি হবে রিয়াল। রোনালদো-বেল -বেনজেমাদের কাছ থেকে সেরাটা পেতে ১০টি নতুন পরিকল্পনার নিয়ে আগাচ্ছেন জিদান। কী সেই পরিকল্পনা? পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হল:

. আক্রমণেই ভরসা :

রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা টিকিটাকা আর ছোট ছোট পাসে খেললেও এই দর্শনে বিশ্বাসী নয় রিয়াল মাদ্রিদ। সব সময়ই লম্বা পাস আর আক্রমনাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চায় লস ব্লাঙ্কোসরা। রিয়ালের সদ্য নিয়োগ প্রাপ্ত কোচ জিনেদিন জিদানও চান নিজেদের মধ্যে সমতা রেখে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলুক রিয়াল।

. বলের দখল :

নিজেদের নিয়ন্ত্রনে বল দখলে বিশ্বাসী জিদান। ফরাসি এই কোচ মনে করেন প্রতিপক্ষ খেলায়াড়দের বল দখল থেকে বিরত রাখতে পারলেই নিজেরা সুরক্ষিত থাকবেন।

. বিবিসির অবস্থান অপরিবর্তনযোগ্য :

রিয়াল মাদ্রিদ আক্রমনভাগের সেরা তিন তারকা বেল, বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে আগের অবস্থানেই রাখার পক্ষপাতি জিদান। ফিটনেস ঠিক থাকলেও এই তিন তারকাকে আগের অবস্থানেই খেলানোর কথা জানিয়েছেন তিনি।

. আত্মরক্ষায় আপোস নয় :

রিয়ালের আক্রমণভাগের সেরা  তিন তারকা রোনালদো-বেল-বেনজেমাকে প্রতি মুহুর্তেই নজরে রাখতে চান প্রতিপক্ষ ডিফেন্ডাররা। তাই দীর্ঘ মৌসুম জুড়ে তাদের কাছ থেকে সেরাটা পেতে নিজেদের আত্মরক্ষার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান।

. আক্রমণের মূলে রোনালদো :

প্রতিটি দলের কোচরাই দলের সেরা খেলোয়াড়কে ঘিরে আক্রমণের গুটি সাজাতে চান। রিয়াল শিবিরে গত কয়েকবছর ধরে নিজের সেরাটার প্রমাণ দিয়ে চলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তাকে কেন্দ্র করেই আক্রমণের ছক সাজানোর কথা জানিয়েছেন রিয়াল শিবিরের নবাগত কোচ জিনেদিন জিদান।

. বিশেষ ভূমিকায় রদ্রিগেজ   ইস্কো :

রাফায়েল বেনিতেজের অধীনে এক রকম ব্ল্যাকলিস্টে ছিলেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ ও স্প্যানিশ তারকা ইস্কো। তবে তাদের বিশেষ ভূমিকায় কাজে লাগানো কথা জানিয়েছেন জিদান। বিশেষ করে মিডফিল্ডে তাদের কাছ থেকে সেরাটা পেতে চাইবেন ফরাসি কোচ।

. দলীয় সমতা প্রখরতা :

গতবার শিরোপাহীন একটি মৌসুম কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার অন্যদের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকলেও দলটির খেলোয়াড়দের মধ্যে তেমন বোঝাপড়া লক্ষ্য করা যাচ্ছে না। ছন্দহীন থাকায় তারকাবহুল দল নিয়ে জ্বলে উঠতে পারছে না মাদ্রিদের ক্লাবটি। তাই সেরাটা পেতে দলের খেলোয়াড়দের মধ্যে সমতা ও তীক্ষ্মতার উপর গুরুত্বের কথা জানিয়েছেন জিদান।

. জয়ের মানসিকতা :

সাধারণত এক ম্যাচে হারলে পরেরটিতে আত্মবিশ্বাসহীনতায় ভোগে খেলোয়াড়রা। তবে সবকিছু ছাপিয়ে খেলোয়াড়দের জয়ের মানসিকতা তৈরীর উপর গুরত্ব দিয়েছেন রিয়াল কোচ।

. কঠিন পরিশ্রম দলীয় পরিকল্পনা :
কঠিন পরিশ্রম আর সঠিক পরিকল্পনা ছাড়া কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব নয়। তাই অনুশীলনে কঠিন পরিশ্রম আর দলীয় সঠিক পরিকল্পনার বিকল্প নেই বলে জানিয়েছেন জিদানও।

১০. সবার জন্য একজন এবং একের জন্য সবাই :

রিয়াল মাদ্রিদ শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদো। বিশ্বফুটবলেও সেরার প্রতিযোগিতায় থাকেন তিনি। রিয়াল মাদ্রিদের অসংখ্য ম্যাচের জয়ের নায়ক তিনি। তবে পর্তুগিজ যুবরাজ রিয়াল শিবিরের সেরা হলেও সবকিছু ছাপিয়ে দলীয় পারফরম্যান্সটাই  ম্যাচ শেষে গণ্য করা হয়। দল হারলেও হারেন তিনিও। আবার তার নৈপুণ্যে জিতলে জিতে পুরো রিয়াল মাদ্রিদ শিবির। তাই সবার জন্য একজন এবং একের জন্য সবাই এই নীতিতে বিশ্বাসী জিনেদিন জিদানও।


এ ক্যটাগরির আরো খবর..