× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সালোনা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: চিরচেনা ঘরের মাঠে মেসির হ্যাটট্রিক আর নেইমারের একমাত্র গোলে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সালোনা।

নিজেদের গত ম্যাচে কাতালান ‘ডার্বি’তে নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে দুর্দান্ত জয়ে কোপা ডেল রের শেষ আটে এক পা রাখে বার্সেলোনা। সেই ছন্দ ধরে রেখে শনিবার লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে নামে লুইস এনরিকের দল।

চেনা মাঠে ম্যাচের ৮ মিনিটেই আরদা তুরানের পাস থেকে ক্যাম্প ন্যুতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন লিওনেল মেসি। ম্যাচের ১৪ মিনিটে লুইস সুয়ারেজের কল্যানে নিজের ও দলের ব্যবধান দিগুন করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের ভিতরে নেইমারের বাড়িয়ে দেওয়া বল গ্রানাডার জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর ম্যাচের ৮৩ মিনিটে সুয়ারেজের পাস থেকে বার্সেলোনার ব্যবধানে ৪-০ করেন নেইমার। এরপর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলো।

এ জয়ের ফলে পূর্ন তিন পয়েন্ট নিয়ে আবারো লা লিগা টেবিলের শীর্ষে উঠে এল বার্সেলোনা। ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় বার্সেলোনার এ বছরের শুরুটা অবশ্য ভালো হয়নি। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে গত বুধবার কোপা ডেল রের শেষ ষোলোতে মেসির জোড়া গোল আর নেইমার ও পিকের একটি করে গোলে এসপানিওলকেই  ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সা। আর লিগে এবার গ্রানাডার বিপক্ষে বড় জয়ে টেবিলের শীর্ষে উঠে আবারও ছন্দে ফিরল লুইস এনরিকের শিষ্যরা।


এ ক্যটাগরির আরো খবর..