× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় চেয়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি

ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছেন। সাক্ষাতের সময় চেয়ে সংশ্লিষ্ট দফতরে একটি নোট ভারবাল দিয়েছে তিনি।

জানা যায়, ভারতীয় হাইকমিশনের এ সংক্রান্ত নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগ ইতোমধ্যে রাষ্ট্রাচার অনুবিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরের বিবেচনায় পাঠিয়েছে।

এর আগে রীভা গাঙ্গুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে বাংলাদেশ-ভারতের কতিপয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে বিষয়টি সত্য নয় বলে জানায় ভারতের পররাষ্ট্র দফতর। গত ৩০ জুলাই নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক প্রতিক্রিয়ায় এ বিষয়ক খবরকে ‘বানোয়াট গল্প’ বলে অভিহিত করেন। তিনি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিকও উল্লেখ করেন।

রীভা গাঙ্গুলির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাননি। সবাই জানেন যে, করোনাভাইরাসের কারণে একটা বিশেষ সময় পার করছি আমরা।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে যাচ্ছেন। শুধু তিনিই নন, করোনাভাইরাসের কারণে যতজন বিদেশি দূত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে এখনো সময় পাননি, তারাও একে একে সাক্ষাতের সময় পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..