× Banner
সর্বশেষ
ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু

বিয়ের পর শ্বশুরবাড়ি এসে জানা গেলো নববধূর করোনা পজিটিভ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২০
নববধূর করোনা পজিটিভ

কুষ্টিয়ায় বিয়ের পর শ্বশুরবাড়িতে নিয়ে এসে জানা গেলো নববধূর করোনা পজিটিভ।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসন থেকে তাঁকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নববধূ (১৯) ও তাঁর মায়ের (৪৫) করোনা পজিটিভ। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভায়। রাতে স্বাস্থ্য বিভাগ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, বিয়ের পর সন্ধ্যায় মেয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলায় শ্বশুরবাড়িতে চলে গেছেন।

মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা পাঠানো হয়। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়, তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন হলেন মা ও মেয়ে।

ওই বধূ জানান, করোনা পজিটিভ জানার পর তিনি হোম আইসোলেশনে আছেন। আজ সকালে তিনি বাবার বাড়িতে চলে এসেছেন। এখন বাবার বাড়িতে মা ও মেয়ে আলাদা দুটি কক্ষে আছেন। তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..