× Banner
সর্বশেষ
তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ আজ শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আধুনিক সুবিধা নিয়ে ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬ চূড়ান্ত অনুমোদন মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে জানালেন আইন উপদেষ্টা নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
সেতু থেকে লাফ দিয়ে মৃত্যু

বুলবুল ইসলাম,  কুড়িগ্রাম সংবাদদাতা:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয়(২৫)। সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিল। রবিবার (২ আগস্ট ২০২০) দুপুরে সে শেখ হাসিনা ধরলা সেতুতে গিয়ে সেতু থেকে নদীতে লাফ দেয়। স্থানীয়রা জানতে পারলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পর স্থানীয়রা সহ ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, জোবায়ের অালম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে মৃত্যুবরন করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..