× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নবীগঞ্জে বন্যা কবলিত পরিবারের মাঝে রাতে ত্রান পৌছে দিলেন ইউএনও

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয় ও গয়াহরি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রান প্যাকেট বিতরন করা হয়।

২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় পৌসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ঐ গ্রামের ৪টি পরিবার ও গয়াহরি ভুমিহীন পাড়ায় ৬টি পরিবার বর্তমানে কর্মহীন হয়ে পড়ার বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে তিনি রাতেই সরেজমিন গিয়ে বন্যায় কবলিত ঐ পরিবারগুলোর মাঝে সরকারী ত্রানের প্যাকেট পৌছে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আমিন,উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন,পৌর কাউন্সিলর প্রানেশ দেব, বিধান চন্দ্র দেব প্রমূখ।

এছাড়া গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১৫াট পরিবার ও সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন আদিত্যপুর বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রান সামগ্রী পৌছে দেন।


এ ক্যটাগরির আরো খবর..