× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে আফগানিস্তান

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু হলো আফগানিস্তানের। শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা।

শুক্রবার শারজাহতে আফগানিস্তানের ১৮৭ রান টপকে জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ২১ রান, হাতে পাঁচ উইকেট। আফগান অধিনায়ক আসগার স্টানিকজাই বল তুলে দেন দৌলত জারদানের হাতে। এই মিডিয়াম পেসার প্রথম দুই ডেলিভারিতে একটি করে ‘ওয়াইড’ ও ‘নো বল’ দেন।

পরের বলটি ‘ফ্রি হিট’ হলেও দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন জিম্বাবুইয়ান অধিনায়ক এল্টন চিগুম্বুরা। তার পরের বলে সিঙ্গেল নেন লুক জংউই। পরের বলটি আবার ‘নো’ দেন জারদান,  এই বলে সিঙ্গেল নেন ম্যালকম ওয়ালার। পরের বলে ‘ফ্রি-হিটে’ জংউই লং অনের ওপর দিয়ে হাঁকান ছক্কা।

শেষ তিন বলে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার পড়ে ১০ রান। প্রথম বলেই চার মেরে হিসাবটা সহজ করে ফেলেন জংউই। কিন্তু পরের বলটি ব্যাটে লাগাতে পারেনি। জংউই শেষ বলটা অবশ্য ভালোমতোই ব্যাটে লাগিয়েছিলেন, কিন্তু ডিপ কভারে গুলবাদিন নাইবের তালুবন্দি হন। ফলে আফগানরা পায় ৫ রানের নাটকীয় জয়।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাই দুর্দান্ত করে আফগানিস্তান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ও উসমান ঘানি ৩৯ বলে ৬৩ রানের জুটি গড়েন। শেহজাদ ফেরার আগে ১৭ বলে ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে খেলেন ৩৩ রানের ঝড়ো ইনিংস। এর মধ্যে তার ২টি ছক্কা আবার স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ে!

৩৮ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪২ রান করে ফেরেন ঘানি। এরপর গুলবাদিন নাইবের ২০ বলে ৩৭ ও মোহাম্মদ নবীর ১১ বলে ২৬ রানের দুটি ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ৭ উইকেটে সংগ্রহটা ১৮৭ করে ফেলে আফগানিস্তান। নাইব ও নবী, দুজনই ৩টি করে ছক্কা হাঁকান।

১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩২ রানের মধ্যেই টি-টোয়েন্টি অভিষিক্ত পিটার মুর ও চামু চিবাবার উইকেট হারায় তারা। হ্যামিল্টন মাসাকাদজার ৩৩, রিচমন্ড মুতুম্বাবি ও সিকান্দার রাজার ১৯ এবং ম্যালকম ওয়ালারের ৩৭ বলে অপরাজিত ৪৯ রান জিম্বাবুইয়ানদের নিয়ে যায় ১৮২ রানে। কিন্তু একটুর জন্য আক্ষেপটাই শেষ পর্যন্ত সঙ্গী হয় জিম্বাবুয়ের।


এ ক্যটাগরির আরো খবর..