× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পাইকগাছায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ৪ শতাধিক নার্সারী বাগানের ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।   খুলনার পাইকগাছায় অতি সম্প্রতি প্রবল ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ৪ শতাধিক নার্সারী বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণকারী শতাধিক নার্সারী মালিক বেকারত্ব হওয়ার আশংকায় ভুগছে। নতুনভাবে নার্সারী বাগান গড়ে তুলতে মালিক সমিতি সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে।

সরেজমিন ও আবেদনে দেখা যায়, গত ১০ নভেম্বর ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলার গদাইপুরের ৪ শতাধিক নার্সারী বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে রয়েছে কমলা লেবু, লিচু, জাম, জামরুল, আম, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধী, ফুল ও ফলের চারা। বিশেষ করে নার্সারীতে থাকা হাজার হাজার ছোট ছোট নতুন রেনু ও কলম চারাগুলো নষ্ট হয়ে গেছে। যাতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকায় ৭০/৮০ বিঘা জমি লীজ নিয়ে বেকার যুবকরা গড়ে তুলেছে ৪শতাধিক নার্সারী বাগান।

নার্সারী মালিক সমিতির সভাপতি আক্তারুল ইসলাম জানান, প্রতি বছর পাইকগাছার গদাইপুরের এ সকল নার্সারীর চারা ও কলম দেশের বিভিন্ন স্থানে চাহিদা মিটিয়ে বিদেশও রপ্তানী করা হয়। যা চলতি বছর নতুনভাবে চারা ও কলম চাষ না হলে আগামী বছর এর উপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশেষ করে, ব্যাংক ও এনজিও থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণকারী শতাধিক নার্সারী মালিক ক্ষয়-ক্ষতির কারণে হতাশায় ভুগছে। কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা নার্সারী মালিক সমিতি সরকারী সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..