× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে ৪৩ জন মৃত ব্যাক্তির অর্থ আত্মসাৎ করলো ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম; অভিযোগ ইউপি সদস্যার

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২০

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়নঃ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪ নং তারগাঁও ইউনিয়নের ৪৩ জন মৃত ব্যাক্তির অর্থ ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ।
অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে দৃষ্ঠান্ত মূল সাস্তির দিবি যানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ,সামাজসেবা কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা মোছাঃ জরিনা বেগম ।
অভিযোগ সুত্রে জানা যায় , দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪ নং তারগাঁও ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন মেয়াদে বয়স্ক ভাতা , বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগী ৪৩ জন কার্ডধারী অত্র ইউনিয়নের মারা যান ।
মারা যাওয়ার কারনে ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও মেম্বারগন নির্ধারিত সময়ে সমাজসেবা অফিসে মৃত ব্যাক্তিদের কার্ড জমা না করে বা নাম পরিবর্তন না করে নিজের হাতে রাখেন এবং মৃত ব্যাক্তিকে জীবিত দেখিয়ে জাল সই করে ৪৩ জন মৃত ব্যক্তির ৩২০ মাসের সরকারি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন । শুধু তাই নয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম পিতা হাসিম উদ্দিন এর মৃত্যুর পর বয়স্ক ভাতার কার্ডটিও জমা ও পরিবর্তন না করেই প্রায় ১০ থেকে ১২ মাস যাবৎ জাল সই করে অর্থ ব্যাংক থেকে উত্তোলন করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন ।
ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , উপরোক্ত বিষয় আমি জানতে পারলে সকল ইইপি সদস্য ও সদস্যা দের সভার মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন কৃত অর্থ উপজেলা সমাজসেবা দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করেছি ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচি দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান ,অভিযোগ পেয়েছি তদন্ত প্রক্রীয়াধীন অভিযোগ প্রমান হলে দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান মুঠো ফোন এ কথা হলে তিনি দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত রিপোর্ট পেলে দোষী প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..