× Banner
সর্বশেষ
৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারে বাধা দেওয়ায় হিন্দু যুবক আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদাদতাঃ বরিশালের আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারে বাধা দেওয়ায় প্রভাবশালীর হামলায় আহত হয়েছে এক যুবক। আহতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের বক্তিয়ার শিকদারের ছেলে রাজিব শিকদার দীর্ঘদিন যাবত পার্শবর্তী পশ্চিম গোয়াইল গ্রামের হিন্দু সম্প্রদায় এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তার অনৈতিক কাজে বাধা দিতে গিয়ে ওই এলাকার অনেকেই নাজেহাল-লাঞ্চিত হয়েছে ।

গত ০৪ জানুয়ারী সন্ধায় পশ্চিম গোয়াইল গ্রামের ভোলানাথ হালদারের ছেলে রঞ্জন হালদারকে স্থানীয় কালি মন্দিরের সামনে  একা পেয়ে রাজিব শিকদার অশ্রব্য ভাষায় গালাগালি দেয়। এসময় রঞ্জন তার প্রতিবাদ করতে চাইলে রাজিবের সাথে থাকা বিদেশি ষ্টীল বডির টর্চলাইট দিয়ে আঘাত করতে থাকে।  টর্চ লাইটের আঘাতে রঞ্জনের মাথা কেটে গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক  শ্রেনী পেশার লোক সাংবাদিকদের জানান  রাজিব তার সহযোগিদের নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায়  মাদক সেবনসহ  বিভিন্ন ধরনরে  অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। তার এ কাজের প্রতিবাদ করলে সইতে হয় নিরব নির্যাতন। হামরার ভয়ে অনেকেই এসব অন্যায় কাজের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে রাজিব শিকদারের বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..